Blogroll

BANGLADESH UNIVERSITY OF ENGINEERING AND TECHNOLOGY(BUET)

The oldest and highest Engineering institution of Bangladesh

Dhaka University

The "Oxford of the East" of modern South Asia.

Rajshahi University

This is the largest university of Bangladesh and the university houses a number of institutes of higher studies. This is the premier university in Bangladesh to have online subscription of world renowned journals.

Chittagonj University

The third largest University in Bangladesh with more than 20,000 students and about 800 faculty members surrounded by hills, and bisected by a small stream which made this university a famous tourist spot across the country.

Other Universities of Bangladesh

Some of other renowned Universities of Bangladesh.

Saturday, April 27, 2013

বাংলাদেশ ও বিশ্বপরিচয়


  সময়-২ ঘণ্টা, পূর্ণমান-১০০
[দ্রষ্টব্য: ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]


১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। ১৪০=৪০
১. বাংলাদেশের আইন অনুসারে জাতীয় নির্বাচনে ভোটদানের জন্য সর্বনিম্ন বয়সসীমা কত বছর?
ক. ১৬ বছর খ. ১৮ বছর
গ. ২০ বছর ঘ. ২৫ বছর
২. কোন তারিখে পাকিস্তানি সৈন্যরা যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে?
ক. ৭ মার্চ, ১৯৭১ খ. ২৬ মার্চ, ১৯৭১
গ. ১৬ ডিসেম্বর, ১৯৭১ ঘ. ২১ ফেব্রুয়ারি, ১৯৭১
৩. পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণ কী?
ক. সৈন্যসংখ্যা কম থাকা
খ. গোলাবারুদ কম থাকা
গ. সেনাবাহিনীর অদক্ষতা
ঘ. সেনাপতি মীরজাফরের বিশ্বাসঘাতকতা
৪. ‘বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস’ পালন করা হয় কেন?
ক. সকল শিশু মিলে র‌্যালি করার জন্য
খ. শিশুদের এক দিন ছুটি ভোগের সুযোগদানের জন্য গ. শিশুশ্রম বন্ধ করার ব্যাপারে জনসচেতনতা সৃষ্টি জন্য
ঘ. শিশুদের মধ্যে শিক্ষা গ্রহণের ব্যাপারে আগ্রহ সৃষ্টির জন্য
৫. পরিবেশ দূষণের জন্য সবচেয়ে দায়ী হলো—
ক. মানুষ খ. গবাদিপশু
গ. হাঁস-মুরগি ঘ. পোকামাকড়
৬. মানুষের প্রতি সাহায্য ও সহযোগিতার মনোভাব সৃষ্টিতে নিচের কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে?
ক. সত্যবাদিতা খ. শৃঙ্খলাবোধ
গ. সময়ানুবর্তিতা ঘ. সামাজিক মূল্যবোধ
৭. মানচিত্রে দিক নির্দেশ করার জন্য নিচের চিত্রে তীর চিহ্ন কোন দিক নির্দেশ করছে?
ক. পূর্ব খ. পশ্চিম গ. উত্তর ঘ. দক্ষিণ
৮. সরকারের স্বাস্থ্যকর্মী এসে তোমাদের বাড়ির নলকূপে লাল রং করে দিয়েছে। তথাপিও তোমাদের বাড়ির লোকজন ওই নলকূপের পানি পান করছে। তুমি তাদেরকে কী পরামর্শ দেবে?
ক. পানি পান করতে নিষেধ করব
খ. ইচ্ছেমতো পানি পান করতে বলব
গ. অল্প পরিমাণ পানি পান করতে বলব
ঘ. কেবল গবাদিপশুকে পানি পান করাতে বলব
৯. তোমাদের বিদ্যালয়টি একটি মহাসড়কের পাশে অবস্থিত। বিদ্যালয় ছুটির পর তুমি এবং তোমার বন্ধুরা কীভাবে রাস্তা পার হবে?
ক. একাকী দৌড়ে খ. সবাই একযোগে হেঁটে
গ. সবাই একযোগে দৌড়ে
ঘ. সবাই ডানে ও বাঁয়ে তাকিয়ে সাবধানে
১০. তোমার বিদ্যালয়ে প্রবেশের রাস্তায় অনেক ছেঁড়া কাগজ ও আবর্জনা পড়ে রয়েছে এবং ছাত্রছাত্রীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে, সে ক্ষেত্রে তুমি কী করবে?
ক. আমি একাই ওই আবর্জনা পরিষ্কার করব
খ. বড়দের সহায়তায় আবর্জনা পরিষ্কার করব
গ. বিষয়টি আমার শ্রেণী শিক্ষককে জানাব
ঘ. আমি অন্য রাস্তা দিয়ে বিদ্যালয়ে প্রবেশ করব
১১. বিদ্যালয়ে যাওয়ার পথে তুমি দেখলে, বিদ্যালয়ের একটি চারাগাছ ছাগলে খাচ্ছে। তখন তুমি কী করবে?
ক. ছাগলটিকে লাঠি দিয়ে আঘাত করব
খ. ছাগলটি তাড়িয়ে দেব
গ. বিষয়টি বন্ধুদের জানাব
ঘ. বিষয়টি প্রধান শিক্ষককে জানাব
১২. তুমি বাড়ির নিকটবর্তী মাঠে খেলতে যাওয়ার পথে দেখলে এলাকার লোকজন মিলে ভাঙা রাস্তা মেরামত করছে। এ ক্ষেত্রে তুমি কী করবে?
ক. রাস্তা মেরামতের কাজ দেখব
খ. অন্য রাস্তা দিয়ে খেলতে যাব
গ. রাস্তা মেরামতের কাজে সাহায্য করব
ঘ. মেরামতে অন্যকে সাহায্য করতে বলব
১৩. তোমাদের ক্লাসের দুই সহপাঠীর মধ্যে ঝগড়া হয়েছে। বিষয়টি মীমাংসার সবচেয়ে ভালো উপায় কোনটি?
ক. প্রধান শিক্ষককে অবহিত করে
খ. উভয়কে বুঝিয়ে মধ্যস্থতা করে
গ. অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে
ঘ. শ্রেণী শিক্ষককে অবহিত করে
১৪. শিশুশ্রম বন্ধ হলে কী উপকার হবে?
ক. শিশু পাচার বন্ধ হবে খ. দেশের আয় বৃদ্ধি পাবে
গ. শিশুদের অধিকার রক্ষা হবে
ঘ. কলকারখানার উৎপাদন বাড়বে
১৫. বিদ্যালয়ের আঙিনায় বৃক্ষ মেলার আয়োজন করলে দেশের যে উপকার হবে—
ক. বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি পাবে
খ. শিক্ষার্থীরা গাছের সৌন্দর্য উপভোগ করতে পারবে
গ. শিক্ষার্থীরা মেলায় অনেক মজা করতে পারবে
ঘ. শিক্ষার্থীরা বৃক্ষরোপণের ব্যাপারে উৎসাহিত হবে
১৬. মুজিবনগর সরকার শপথ নিয়েছিল কবে?
ক. ২৫ এপ্রিল, ১৭৭১ খ. ১০ এপ্রিল, ১৯৭১
গ. ১৭ এপ্রিল, ১৯৭১ ঘ. ২০ এপ্রিল, ১৯৭১
১৭. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. সৈয়দ নজরুল ইসলাম
গ. তাজউদ্দীন আহমদ ঘ. মওলানা ভাসানী
১৮. ১৯০৫ সালে কী হয়েছিল?
ক. সিপাহী বিদ্রোহ খ. বাংলা ভাগ
গ. ভারত বিভক্তি ঘ. ফকির-সন্ন্যাসী বিদ্রোহ
১৯. কে নবজাগরণের সঙ্গে যুক্ত ছিলেন?
ক. ক্ষুদিরাম খ. চিত্তরঞ্জন দাস
গ. তিতুমীর ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
২০. কোন সালে ভারতবর্ষ স্বাধীন হয়?
ক. ১৯৪৫ খ. ১৯৪৭ গ. ১৯৪৯ ঘ. ১৯৫০
২১. মহাস্থানগড়ে বাংলার কোন প্রাচীন নগরের ধ্বংসাবশেষ রয়েছে?
ক. পানাম নগর খ. পুন্ড্র নগর
গ. পান্ডুয়া ঘ. ভাসুবিহার
২২. কোন রাজার শাসনামলে ‘সোমপুর মহাবিহার’ নির্মিত হয়?
ক. গোপাল খ. দেবপাল গ. ধর্মপাল ঘ. মহীপাল।
২৩. বাংলাদেশের প্রধান খাদ্য জাতীয় ফসল কোনটি?
ক. ধান খ. গম গ. ভুট্টা ঘ. আলু
২৪. বাংলাদেশের মোট জাতীয় আয়ে শিল্পের অবদান শতকরা কত ভাগ?
ক. ২০% খ. ২৫% গ. ৩০% ঘ. ৩৫%
২৫. দেশের অর্থনৈতিক উন্নয়নের উপাদান কয়টি?
ক. এক খ. দুই গ. তিন ঘ. চার
২৬. বাংলাদেশে প্রতিবছর কী পরিমাণ খাদ্য ঘাটতি হয়?
ক. প্রায় ২৫ লাখ টন
খ. প্রায় ২৪ লাখ টন
গ. প্রায় ২৬ লাখ টন
ঘ. প্রায় ২০ লাখ টন
২৭. শুষ্কও অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে কী হয়?
ক. বন্যা খ. খরা গ. নদীভাঙন ঘ. ভূমিকম্প
২৮. বাংলাদেশে প্রতিবছর কত হেক্টর জমি নদীভাঙনের শিকার হয়?
ক. ৭০০০ খ. ৮০০০ গ. ৯০০০ ঘ. ১০০০০
২৯. কিসের অভাবে খরা হয়?
ক. বাতাস খ. পানি গ. গবাদিপশু ঘ. ফসল
৩০. কোনটি মানবাধিকারের উদাহরণ?
ক. নির্যাতন করা খ. আটক রাখা
গ. শিশু পাচার ঘ. মত প্রকাশের স্বাধীনতা
৩১. কোনটি মানবাধিকারের লঙ্ঘন?
ক. নিরাপত্তা প্রদান
খ. ধর্মপালনের সুযোগ
গ. সবার সমান অধিকার
ঘ. শিক্ষার সুযোগ না দেওয়া
৩২. ম্রো সমাজের মানুষ প্রধানত কোন ধর্মাবলম্বী?
ক. খ্রিষ্ট খ. সনাতন গ. সংসারেক ঘ. বৌদ্ধ
৩৩. দেশে সুশাসন প্রতিষ্ঠায় কী ধরনের লোককে ভোট দেওয়া উচিত?
ক. সৎ ও যোগ্য ব্যক্তি
খ. ধনী ও নামকরা ব্যক্তি
গ. নিজ দলের লোক
ঘ. প্রভাবশালী ব্যক্তি
৩৪. দেশের উন্নয়নে কী ধরনের নাগরিক প্রয়োজন?
ক. শিক্ষিত খ. নিরক্ষর
গ. ব্যবসায়ী ঘ. রাজনৈতিক নেতা
৩৫. অটিস্টিক বন্ধুরা কেমন আচরণ করে?
ক. সকলের সঙ্গে খেলাধুলা করে
খ. সকলের সঙ্গে বন্ধুত্ব করে
গ. চুপচাপ নিজেকে নিয়ে ব্যস্ত থাকে
ঘ. সকলের সঙ্গে মিলেমিশে থাকে
৩৬. গণতান্ত্রিক পদ্ধতিতে কিসের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়?
ক. একজনের মত খ. দলনেতার মত
গ. দু-তিনজনের মত
ঘ. অধিকাংশের মত
৩৭. আমাদের কোথায় গণতান্ত্রিক রীতিনীতি চর্চা করা উচিত?
ক. বাড়ি খ. বিদ্যালয় গ. শ্রেণীকক্ষ ঘ. সব ক্ষেত্রে
৩৮. একটি দেশের উন্নয়নের মূলে কী রয়েছে?
ক. সরকার খ. পরিবেশ গ. মানুষ
ঘ. ভৌগোলিক অবস্থা
৩৯. কোন সাল থেকে নারী দিবস পালন শুরু হয়?
ক. ১৯১০ খ. ১৯২০ গ. ১৯৩০ ঘ. ১৯৪০
৪০. নিচের কোন ক্ষুদ্র জাতিসত্তা ‘আচিকমান্দি’ নামে পরিচিত?
ক. ম্রো খ. গারো গ. ত্রিপুরা ঘ. ওঁরাও।

২। শূন্যস্থানের প্রযোজ্য শব্দ বা শব্দসমূহ উত্তরপত্রে লেখো: ১–১০ = ১০
ক. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন —।
খ. নবাব সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ — নবাব।
গ. মহাস্থানগড়ে — শিলালিপি পাওয়া গেছে।
ঘ. বাংলাদেশ একটি — প্রধান দেশ।
ঙ. জমির তুলনায় আমাদের জনসংখ্যা — ।
চ. ভূমিকম্পের সময় পুরোপুরি — থাকতে হবে।
ছ. মানুষ হিসেবে সবার — বেঁচে থাকার অধিকার আছে।
জ. আমাদের — দিয়ে রাস্তা পার হওয়া উচিত।
ঝ. অটিস্টিক বন্ধুরা আমাদের সঙ্গে — করতে চায় না।
ঞ. বিশ্বে শান্তি রক্ষার দায়িত্ব — পরিষদের।

৩। নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখো: ১–১০ = ১০
ক. মুজিবনগর সরকার কোথায় গঠিত হয়েছিল?
খ. বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?
গ. লোকশিল্প জাদুঘর কে প্রতিষ্ঠা করেন?
ঘ. বাংলাদেশে কয়টি সরকারি চিনিকল আছে?
ঙ. বাংলাদেশের প্রথম ও প্রধান সমস্যা কোনটি?
চ. মানবাধিকার কাকে বলে?
ছ. ‘গণতন্ত্র’ কথাটির অর্থ কী?
জ. কাকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়?
ঝ. গারোদের সনাতনী ধর্মের নাম কী?
ঞ. জাতিসংঘ কখন গঠিত হয়েছিল?

৪। ক ও খ নং প্রশ্নসহ যেকোনো ৮টি প্রশ্নের উত্তর লেখো: ৫–৮ = ৪০
ক. বাংলাদেশে কেন মুক্তিযুদ্ধ হয়েছিল? মুক্তিযুদ্ধের দুটি কারণ ও তিনটি ফলাফল লেখো।
খ. মনে করো, তোমার পার্শ্ববর্তী গ্রামটি টর্নেডোয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এমতাবস্থায় তোমার পাঁচটি করণীয় লেখো।
গ. মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় উপাধি কয়টি? উপাধিগুলো সম্পর্কে সংক্ষেপে লেখো।
ঘ. পলাশীর যুদ্ধ কেন হয়েছিল? এ যুদ্ধের চারটি ফলাফল লেখো।
ঙ. বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শনগুলোর প্রতি আমাদের শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন কেন তা পাঁচটি বাক্যে লেখো।
চ. বাংলাদেশে পোশাকশিল্পের পাঁচটি গুরুত্ব লেখো।
ছ. জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের পাঁচটি উপায় লেখো।
জ. জলবায়ু কাকে বলে? জলবায়ু পরিবর্তনের চারটি ক্ষতিকর প্রভাব লেখো।
ঝ. বাড়িতে মানবাধিকার চর্চার পাঁচটি উপায় লেখো।
ঞ. সমাজের প্রতি তোমার পাঁচটি দায়িত্ব লেখো।

প্রাথমিক বিজ্ঞান

সময়-২ ঘণ্টা, পূর্ণমান-১০০
[দ্রষ্টব্য: ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]


  সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:                                                                  ১×৪০ = ৪০
১. কোন যানবাহনটি বায়ু দূষিত করে?
ক. মোটরগাড়ি খ. রিকশা
গ. বাইসাইকেল ঘ. গরুর গাড়ি
২. কোনটি জীবের শরীরে শক্তি উৎপাদনে প্রধান ভূমিকা রাখে?
ক. মাছ খ. ভাত
গ. মাংস ঘ. মিষ্টি কুমড়া
৩. পানি ও বায়ু কোন ধরনের পদার্থ?
ক. স্বচ্ছ পদার্থ খ. ঈষৎ স্বচ্ছ পদার্থ
গ. অস্বচ্ছ পদার্থ ঘ. স্বচ্ছ ও অস্বচ্ছ পদার্থ
৪. বালু ও লোহার গুঁড়োর মিশ্রণ থেকে কী দিয়ে তুমি লোহার গুঁড়োকে আলাদা করবে?
ক. লোহার দণ্ড খ. দস্তার দণ্ড
গ. কপার দণ্ড ঘ. চুম্বক দণ্ড
৫. পৃথিবীর প্রকৃত আকার কেমন?
ক. গ্লোব আকৃতির খ. সিলিন্ডার আকৃতির
গ. বল আকৃতির ঘ. ডিম্বাকৃতির
৬. বেশি ভিটামিন ও মিনারেল পাওয়ার জন্য তুমি নিচের কোন সারির খাদ্যগুলো বেশি খাবে?
ক. ফল ও সবজি খ. দুধ ও মাখন
গ. রুটি ও ভাত ঘ. মাছ ও মাংস
৭. নিচের কোন সারির দুটি উদ্ভিদে ফুল হয় না?
ক. আম, জাম খ. কলা, লেবু
গ. শৈবাল, ছত্রাক ঘ. সাইকাস, পাইনাস
৮. নিচের কোন প্রাণীটি কম পানি খেয়ে বাঁচতে পারে?
ক. সাদা ভালুক খ. জেবরা
গ. উট ঘ. ভেড়া
৯. নিচের কোন মাধ্যমটি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রুত তথ্য বা সংবাদ পাঠাতে ব্যবহার করা হয়?
ক. ক্যামেরা খ. ইন্টারনেট
গ. ডিস এন্টেনা ঘ. রিমোট কন্ট্রোল
১০. নিচের কোনটি কৃষি ক্ষেত্রের প্রযুক্তি?
ক. কম্পিউটার খ. পাওয়ার টিলার
গ. এক্স-রে মেশিন ঘ. ফ্যাক্স মেশিন
১১. কোনটি প্রযুক্তির দ্বারা প্রভাবিত নয়?
ক. শিক্ষা খ. কৃষি
গ. যাতায়াত ঘ. দিন ও রাতের দৈর্ঘ্য
১২. তুমি তোমার এলাকার মানুষকে নিচের কোন রংয়ের নলকূপের পানি পান করতে নিষেধ করবে?
ক. সবুজ খ. লাল
গ. নীল ঘ. আকাশি
১৩. নিচের কোন লক্ষণটি দেখে তুমি বুঝবে একজন লোক সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছে?
ক. ক্ষুধা বৃদ্ধি হওয়া খ. শরীরে ঘাম হওয়া
গ. নাক দিয়ে পানি ঝরা ঘ. চুলকানি হওয়া
১৪. কোনটি অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ?
ক. পানি খ. বায়ু
গ. প্রাকৃতিক গ্যাস ঘ. সৌরশক্তি
১৫. অনেক তথ্য অল্প জায়গায় ও সহজে বহন করার জন্য তুমি নিচের কোন যন্ত্রটি ব্যবহার করবে?
ক. পেনড্রাইভ খ. সিডি
গ. ভিসিডি ঘ. ল্যাপটপ
১৬. সাইকাস কোন ধরনের উদ্ভিদ?
ক. আবৃতবীজী উদ্ভিদ খ. নগ্নবীজী উদ্ভিদ
গ. শৈবাল ঘ. অপুষ্পক উদ্ভিদ
১৭. কাশফুল কোন ঋতুতে ফোটে?
ক. গ্রীষ্ম খ. বর্ষা
গ. শরৎ ঘ. শীত
১৮. কোনটি অমেরুদণ্ডী প্রাণী?
ক. তিমি খ. কই মাছ
গ. চিংড়ি ঘ. শুশুক
১৯. তাপে কোন ভিটামিন নষ্ট হয়?
ক. ভিটামিন ‘এ’ খ. ভিটামিন ‘বি’
গ. ভিটামিন ‘সি’ ঘ. ভিটামিন ‘ডি’
২০. শীতকালীন ফল কোনটি?
ক. কমলালেবু খ. তাল
গ. পেয়ারা ঘ. কলা
২১. কোন প্রাণীটি ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়?
ক. কাক খ. মাছ
গ. গরু ঘ. সাপ
২২. সামুদ্রিক মাছে কোনটি প্রচুর পরিমাণে পাওয়া যায়?
ক. ক্যালসিয়াম খ. আয়োডিন
গ. লবণ ঘ. সোডিয়াম
২৩. কোনটি বিদ্যুৎ পরিবাহী?
ক. শুকনা কাঠ খ. শুকনা বাঁশ
গ. স্পঞ্জের স্যান্ডেল ঘ. মানুষের দেহ
২৫. কোনটি ছোঁয়াচে রোগ?
ক. বাতজ্বর খ. হাঁপানি
গ. পাঁচড়া ঘ. রাতকানা
২৬. বিষধর সাপের কয়টি বিষদাঁত থাকে?
ক. একটি খ. দুটি
গ. তিনটি ঘ. চারটি
২৭. স্যালাইন তৈরির উপাদান নয় কোনটি?
ক. পানি খ. খাওয়ার লবণ
গ. গুড় ঘ. লেবুর রস
২৮. নিচের কোনটি যকৃতের রোগ?
ক. কলেরা খ. টাইফয়েড
গ. জন্ডিস ঘ. ডায়রিয়া
২৯. কোনটি পদার্থ নয়?
ক. বায়ু খ. মাটি
গ. শব্দ ঘ. পানি
৩০. কোনটি মৌলিক পদার্থ?
ক. চিনি খ. পানি
গ. নিয়ন ঘ. লবণ।
৩১. আদমশুমারি কত বছর অন্তর হয়?
ক. পাঁচ বছর খ. ১০ বছর
গ. ১৫ বছর ঘ. ২০ বছর
৩২. নিচের চারটির মধ্যে কোনটি উপগ্রহ?
ক. সূর্য খ. চাঁদ
গ. মঙ্গল ঘ. শুক্র
৩৩. শরীরের ভেতরে ভাঙা হাড়কে শনাক্ত করতে কোনটি ব্যবহার করা হয়?
ক. এক্স-রে খ. লেজার
গ. ইসিজি মেশিন ঘ. স্টেথোস্কোপ
৩৪. রেডিও-টেলিভিশনে কীভাবে তথ্যপ্রবাহ হয়?
ক. একমুখী খ. উভয়মুখী
গ. বহুমুখী ঘ. একমুখী ও দ্বিমুখী
৩৫. মাটি দূষণের জন্য দায়ী—
ক. প্লাস্টিক খ. কাগজ
গ. কাপড় ঘ. চামড়া
৩৬. কোনটি স্বচ্ছ পদার্থ?
ক. অপরিষ্কার পানি খ. কাঠ
গ. বায়ু ঘ. তেলে ভেজা কাগজ
৩৭. পরিবেশ দূষণের প্রাকৃতিক কারণ কোনটি?
ক. গাছ কাটা খ. বর্জ্য পোড়ানো
গ. নদীতে বর্জ্য ফেলা ঘ. বন্যা
৩৮. কম্পিউটারের যে অংশ তথ্য প্রক্রিয়া করে, তাকে কী বলে?
ক. কী বোর্ড খ. মেমোরি
গ. মাইক্রোপ্রসেসর ঘ. মনিটর
৩৯. পরীক্ষা-নিরীক্ষা থেকে প্রাপ্ত জ্ঞানকে কী বলা হয়?
ক. প্রযুক্তি খ. বিদ্যা
গ. বিজ্ঞান ঘ. দক্ষতা
৪০. সৌরজগতের কোনটির নিজের আলো আছে?
ক. পৃথিবী খ. চাঁদ
গ. সূর্য ঘ. শুকতারা।

২. শূন্যস্থানের প্রযোজ্য শব্দ বা শব্দগুলো উত্তরপত্রে লেখো: ১×১০ = ১০
ক. প্রাণী নিজের — নিজে তৈরি করতে পারে না।
খ. সূর্যের তাপে পানি — পরিণত হয়।
গ. আমাদের ঘিরে আছে —।
ঘ. পদার্থ — দিয়ে গঠিত।
ঙ. — ফুডে খাদ্য আঁশ নেই।
চ. সব উৎসের পানি — নয়।
ছ. চাঁদের নিজস্ব — নেই।
জ. প্রযুক্তির লক্ষ্য — নিয়ন্ত্রণ করা।
ঝ. তথ্যপ্রযুক্তিতে তথ্য হলো —।
ঞ. বায়ুতে — বেশি থাকলে আমাদের ঘাম হয়।

৩. নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখো: ১×১০ = ১০
ক. একটি সংক্রামক রোগের নাম লেখো।
খ. সবচেয়ে আধুনিক প্রযুক্তি কী?
গ. নক্ষত্র কাকে বলে?
ঘ. অ্যাসিড বৃষ্টি কী?
ঙ. উইন্ডমিল কী?
চ. একটি কৃষি প্রযুক্তির নাম লেখো।
ছ. সবুজ উদ্ভিদ খাদ্য তৈরির সময় কোন গ্যাস গ্রহণ করে?
জ. চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার করা হয়?
ঝ. উদ্ভিদ মাটি থেকে কিসের সাহায্যে পুষ্টি উপাদান শোষণ করে?
ঞ. হাম ও বসন্ত রোগজীবাণু কিসের মাধ্যমে ছড়ায়?

৪. ক ও খ নম্বর প্রশ্নসহ যেকোনো আটটি প্রশ্নের উত্তর লেখো: ৫×৮ = ৪০
ক. বায়ুদূষণের পাঁচটি কারণ উল্লেখ করো।
খ. সংক্রামক রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য তোমার ছোট ভাই মবিনকে কী উপদেশ দেবে, তার পাঁচটি বাক্যে লেখো।
গ. চিত্রসহ পানি চক্র ব্যাখ্যা করো।
ঘ. বায়ুপ্রবাহ কী? বায়ুপ্রবাহের তিনটি ব্যবহার লেখো।
ঙ. শক্তির অপচয় ঘটে, এমন ঘটনার পাঁচটি উদাহরণ লেখো।
চ. সৌরজগতের একটি চিত্র অঙ্কন করো।
ছ. বিজ্ঞানের অপব্যবহারের পাঁচটি উদাহরণ লেখো।
জ. তথ্য সংরক্ষণের পাঁচটি উপায় লেখো।
ঝ. কালবৈশাখী ঝড় কেন হয়, তা ব্যাখ্যা করো।
ঞ. প্রাকৃতিক পরিবেশের ওপর অধিক জনসংখ্যার পাঁচটি প্রভাব লেখো।

ইসলাম ও নৈতিক শিক্ষা

সময়-২ ঘণ্টা, পূর্ণমান-১০০
[দ্রষ্টব্য: ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]

 
  সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:                                                                           ১×৪০ = ৪০
১. কোনটি মানুষ তৈরি করতে পারে না?
ক. পুকুর
খ. উদ্যান
গ. সমুদ্র
ঘ. উড়োজাহাজ
২. লন্ডনের পূর্বে পবিত্র কাবা শরিফ অবস্থিত। একজন মুসলমান লন্ডন থেকে কোনমুখী হয়ে নামাজ পড়বে?
ক. পশ্চিম
খ. দক্ষিণ
গ. উত্তর
ঘ. পূর্ব
৩. একজন মুসলমান বাড়ি থেকে কত মাইল দূরে গমন করলে সে কসর নামাজ পড়বে?
ক. ৪০ মাইল
খ. ৪৮ মাইল
গ. ৫৬ মাইল
ঘ. ৭২ মাইল
৪. আল্লাহ তাআলা পথিবীতে প্রথম কতজন মানুষ প্রেরণ করেছিলেন?
ক. একজন
খ. দুইজন
গ. তিনজন
ঘ. চারজন
৫. হজরত মুহাম্মদ (সা.)-এর পিতা মারা যান তাঁর—
ক. জন্মের আগে খ. জন্মের তিন মাস পর
গ. জন্মের ছয় মাস পর ঘ. জন্মের নয় বছর পর
৬. কোনটি ইসলামের খুঁটি বা স্তম্ভ নয়?
ক. ঈমান
খ. হজ
গ. কোরবানি
ঘ. সালাত
৭. ওহি কার বাণী?
ক. ওলি-দরবেশের খ. রাসূল (সা.)-এর
গ. আল্লাহ তাআলার ঘ. নবীর
৮. নিচের কোন নবী হজরত মুহাম্মদ (সা.)-এর উন্মত হবেন?
ক. হজরত ঈসা (আ.)
খ. হজরত ইব্রাহিম (আ.)
গ. হজরত মুসা (আ.)
ঘ. হজরত ইসমাইল (আ.)
৯. রোকেয়া নামাজের জন্য নিয়ত করার পর শরীরের কোথায় হাত বাঁধবে?
ক. নাভির ওপর
খ. নাভির নিচে
গ. বুকের ওপর
ঘ. বুকের নিচে
১০. কার দোয়া আল্লাহ তাআলার কাছে সরাসরি কবুল হয়?
ক. পিতা-মাতার
খ. দাদা-দাদির
গ. ভাই-বোনের
ঘ. নানা-নানির
১১. আমাদের পালনকর্তা কে?
ক. আব্বা-আম্মা
খ. আল্লাহ তায়ালা
গ. ডাক্তার
ঘ. পির-মুর্শিদ
১২. খালিক শব্দের অর্থ কী?
ক. পালনকর্তা খ. সৃষ্টিকর্তা গ. রিজিকদাতা ঘ. দয়ালু
১৩. সর্বশেষ নবীর নাম কী?
ক. হজরত আবুবকর (রা)
খ. হজরত ঈসা (আ.)
গ. হজরত মুহাম্মদ (সা.)
ঘ. হজরত মুসা (আ.)
১৪. আল আসমাউল হুসনা বলা হয় কাকে?
ক. মানুষের গুণাবলিকে
খ. ফেরেশতার গুণাবলিকে
গ. আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহকে
ঘ. নবীগণের গুণাবলিকে
১৫. কাদিরুন শব্দের অর্থ কী?
ক. সর্বশক্তিমান খ. সর্বশ্রোতা
গ. সর্বদ্রষ্টা ঘ. সৃষ্টিকর্তা
১৬. ইবাদত শব্দের অর্থ কী?
ক. প্রার্থনা
খ. আনুগত্য
গ. দান করা
ঘ. সিয়াম সাধনা
১৭. সালাতের নিষিদ্ধ সময় কয়টি?
ক. তিনটি খ. চারটি গ. পাঁচটি ঘ. সাতটি
১৮. দীন ইসলামের সেতু কী?
ক. সালাত খ. সিয়াম গ. হজ ঘ. জাকাত
১৯. সালাতের আরকান কয়টি?
ক. পাঁচটি খ. সাতটি গ. তেরোটি ঘ. পনেরোটি
২০. ইসলাম কয়টি রুকনের ওপর প্রতিষ্ঠিত?
ক. তিনটি
খ. চারটি
গ. পাঁচটি
ঘ. সাতটি
২১. আখলাক অর্থ কী?
ক. আচরণ খ. সদাচার গ. সুন্দর ঘ. উত্তম
২২. আমরা বেকার লোকদের কিসের ব্যবস্থা করে দেব?
ক. কাজের খ. সেবার গ. মুক্তির ঘ. বস্ত্রের
২৩. দেশপ্রেম অর্থ কী?
ক. দেশের গান করা
খ. দেশে বাস করা
গ. দেশকে দেখা
ঘ. দেশকে ভালোবাসা
২৪. মহানবী (সা.) কোথায় হিজরত করেছিলেন?
ক. কুফায় খ. তায়েফে
গ. মদিনায় ঘ. মিসরে
২৫. মানুষ অন্যায় করার পর অনুতপ্ত হলে আল্লাহ তাআলা তাকে কী করেন?
ক. স্মরণ করেন
খ. ক্ষমা করেন
গ. শাসন করেন
ঘ. ত্যাগ করেন।                                                                            
২৬. ভালো কাজে একে অপরকে কী করবে?
ক. ধমক দেবে
খ. বাধা দেবে
গ. সাহায্য করবে
ঘ. ভালো কাজ বেশি করতে বলবে
২৭. সততা মানে কী?
ক. ধৈর্যধারণ খ. সরলতা
গ. সাধুতা ঘ. বিরোধিতা
২৮. হজরত বায়োজিত বোস্তামি (র.) কোথাকার অধিবাসী ছিলেন?
ক. ইরান খ. ইরাক গ. মিসর ঘ. লিবিয়া
২৯. মানুষ যা চেষ্টা করে তা-ই পায়, এটি কার উক্তি?
ক. মানুষের খ. ফেরেশতার
গ. মহানবী (সা.)-এর ঘ. আল্লাহ তাআলার
৩০. মানুষের অধিকারকে কী বলা হয়?
ক. মানবতা খ. মানবাধিকার
গ. মানবধর্ম ঘ. মানবজাতি
৩১. প্রাকৃতিক পরিবেশ কোনটি?
ক. জানালা খ. দালান গ. দরজা ঘ. গাছপালা
৩২. কোনটি প্রাকৃতিক দুর্যোগ নয়?
ক. বন্যা খ. ভূমিকম্প
গ. অগ্নিকাণ্ড
ঘ. ঘূর্ণিঝড়
৩৩. মহানবী (সা.) কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক. ৫২২ খ্রিষ্টাব্দে
খ. ৫৭০ খ্রিষ্টাব্দে
গ. ৬১০ খ্রিষ্টাব্দে
ঘ. ৬২২ খ্রিষ্টাব্দে
৩৪. হজরত মুহাম্মদ (সা.)-এর প্রথম দুধমাতা কে ছিলেন?
ক. সোয়েবা
খ. হালিমা
গ. আম্বিয়া
ঘ. সালেহা
৩৫. কত বছর বয়সে হজরত মুহাম্মদ (সা.)-এর দাদা মারা যান?
ক. তিন বছর
খ. পাঁচ বছর
গ. সাত বছর
ঘ. আট বছর
৩৬. নবুয়তের কত সনে মহানবী (সা.)-এর মিরাজ হয়েছিল?
ক. দশম খ. একাদশ
গ. দ্বাদশ ঘ. চতুর্দশ
৩৭. মহানবী (সা.) কত সালে মদিনা হিজরত করেন?
ক. ৫৭০ খ্রিষ্টাব্দে
খ. ৬১০ খ্রিষ্টাব্দে
গ. ৬২২ খ্রিষ্টাব্দে
ঘ. ৬৩২ খ্রিষ্টাব্দে
৩৮. হজরত আদম (আ.) কিসের তৈরি?
ক. আগুন খ. পাথর গ. মাটি ঘ. পানি
৩৯. হজরত নূহ (আ.) কত বছর আল্লাহ তাআলার দীনের দাওয়াত দিয়েছিলেন?
ক. সাড়ে ছয় শ বছর
খ. সাড়ে নয় শ বছর
গ. সাড়ে আট শ বছর
ঘ. সাড়ে সাত শ বছর
৪০. হজরত সুলায়মান (আ.)-এর পিতার নাম কী?
ক. হজরত ঈসা (আ.)
খ. হজরত দাউদ (আ.)
গ. হজরত মুসা (আ.)
ঘ. হজরত ইব্রাহিম (আ.)
২. শূন্যস্থানের প্রযোজ্য শব্দ বা শব্দসমূহ উত্তরপত্রে লেখো: ১×১০ = ১০
ক. আনুগত্যের জন্য — প্রয়োজন।
খ. আল্লাহ তায়ালা আমাদের —
গ. আমরা কথা দিয়ে কথা —।
ঘ. সালাত দীন ইসলামের —।
ঙ. সালাত — চাবি।
চ. ঢাকা শহরকে বলা হয় — শহর।
ছ. জীবনে — হজ করা ফরজ।
জ. পরস্পর সাক্ষাৎ হলে বলব —।
ঝ. পবিত্র কোরআন মজিদের ভাষা —।
ঞ. মদিনা সনদে —টি ধারা ছিল।
৩. নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখো: ১×১০ = ১০
ক. ঈমান শব্দের অর্থ কী?
খ. সারা বিশ্বের পালনকর্তা কে।
গ. আখিরাত মানে কী?
ঘ. আমাদের দীনের নাম কী?
ঙ. মুসাফির কাকে বলে?
চ. সাওম কাকে বলে?
ছ. জাকাত কাকে বলে?
জ. আকিকা কাকে বলে?
ঝ) মাখরাজ কয়টি?
ঞ) আনসার কারা?
৪. ক ও খ নম্বর প্রশ্নসহ যেকোনো আটটি প্রশ্নের উত্তর লেখো। ৫×৮ = ৪০
ক. ধর্মীয় অনুশাসন পালনে নিষ্ঠা ও আন্তরিকতার পাঁচটি সুফল সম্পর্কে লেখো।
খ. আমরা পিতামাতার খিদমত করব কেন? পাঁচটি বাক্যে ব্যাখ্যা করো।
গ. জাকাতের মাশারিফ কয়টি ও কী কী বর্ণনা করো।
ঘ. আল্লাহ তায়ালার পাঁচটি গুণের নাম বাংলা অর্থসহ লেখো।
ঙ. মহানবী (সা.) সুন্দর চরিত্র সম্পর্কে কী বলেছেন?
চ. দাঁত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাঁচটি গুরুত্ব বর্ণনা করো।
ছ. আমরা কীভাবে মানুষের সেবা করব? পাঁচটি বাক্যে লেখো।
জ. সূরা আল-ফিলের অর্থ লেখো।
ঝ. পবিত্র কোরআন মজিদে উল্লেখিত ১০ জন নবীর নাম লেখো।
ঞ. হজরত ইব্রাহিম (আ.) অগ্নিকুণ্ডে কীভাবে অক্ষত থাকেন পাঁচটি বাক্যে বর্ণনা করো।

হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা (অংশ-১)

  সময়-২ ঘণ্টা, পূর্ণমান-১০০
[দ্রষ্টব্য: ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]


 ১. সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।                                                                ১ x ৪০ = ৪০
১. জীবের মধ্যে ঈশ্বর অবস্থান করেন—
ক. দেবতারূপে
খ. ভ্রমররূপে
গ. মনরূপে
ঘ. আত্মারূপে
২. ‘বন্ধুরূপে সম্মুখে তোমায় ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর’—কথাটি বলেছেন—
ক. রামকৃষ্ণ পরমহংসদেব
খ. স্বামী বিবেকানন্দ
গ. স্বামী লোকনাথানন্দ
ঘ. স্বামী পূর্ণানন্দ
৩. ঈশ্বরের সাকার রূপ হলো—
ক. ভগবান
খ. দেবদেবী
গ. গ্রহ
ঘ. নক্ষত্র
৪. বিষ্ণুর অবতার কয়টি
ক. ৮টি
খ. ৯টি
গ. ১০টি
ঘ. ১১টি
৫. পরশু শব্দের অর্থ হলো—
ক. লাঙ্গল খ. খড়্গ
গ. চক্র
ঘ. কুঠার
৬. উপাসনা একটি—
ক. সাপ্তাহিক কর্ম
খ. পাক্ষিক কর্ম
গ. মাসিক কর্ম
ঘ. নিত্যকর্ম
৭. ‘গাব তোমার সুরে দাও হে বীণাযন্ত্র’—কথাটি বলেছেন
ক. নরেন্দ্রনাথ
খ. সত্যেন্দ্রনাথ
গ. রবীন্দ্রনাথ
ঘ. দ্বিজেন্দ্রনাথ
৮. কারা ‘স’-এর স্থলে ‘হ’ উচ্চারণ করতেন—
ক. পারসিকরা
খ. গ্রিকরা
গ. আফগানরা
ঘ. তুর্কিরা
৯. বেদের যে অংশে মন্ত্রের ব্যাখ্যা করা হয়েছে, তাকে বলে—
ক. ব্রাহ্মণ
খ. উপনিষদ
গ. আরণ্যক
ঘ. সংহিতা
১০. ব্রহ্মা, বিষ্ণু ও শিবের মাহাত্ম্য প্রাধান্য পেয়েছে—
ক. বেদে
খ. রামায়ণে
গ. পুরাণে
ঘ. মহাভারতে
১১. ফলাকাঙ্ক্ষাহীন কর্ম হলো—
ক. সকাম কর্ম
খ. সুকর্ম
গ. দুষ্কর্ম
ঘ. নিষ্কাম কর্ম
১২. স্বামী প্রণবানন্দের প্রকৃত নাম কী?
ক. বিনোদ
খ. আনন্দ
গ. সদানন্দ
ঘ. বিবেকানন্দ
১৩. ভগিনী নিবেদিতার জন্মস্থান—
ক. স্কটল্যান্ডে
খ. আয়ারল্যান্ডে
গ. লন্ডনে
ঘ. সুইজারল্যান্ডে
১৪. কত খ্রিষ্টাব্দে বিবেকানন্দ লন্ডনে যান—
ক. ১৮৯৩
খ. ১৮৯৪
গ. ১৯৮৫
ঘ. ১৮৯৬
১৫. পার্থকে কে উপদেশ দিয়েছিলেন—
ক. যুধিষ্ঠির
খ. দুর্যোধন
গ. শ্রীকৃষ্ণ
ঘ. বলরাম
১৬. ‘যত মত, তত পথ’—কথাটি বলেছেন—
ক. বিবেকানন্দ
খ. রামকৃষ্ণ
গ. সারদা দেবী
ঘ. রানি রাসমণি
১৭. চরিত্রকে উন্নত করে—
ক. ধন-দৌলত
খ. রামকৃষ্ণ
গ. শিষ্টাচার
ঘ. বংশ গৌরব
১৮. ভগবান শ্রীকৃষ্ণ অবতাররূপে অবতীর্ণ হন—
ক. বৃন্দাবনে
খ. মথুরায়
গ. গয়ায়
ঘ. পুরীতে
১৯. নারদকে বলা হয়—
ক. দেবর্ষি
খ. শ্রুতর্ষি
গ. ব্রহ্মর্ষি
ঘ. মহর্ষি
২০. দ্বাপর যুগে অত্যাচারী হয়ে উঠেছিলেন রাজা—
ক. শিবি
খ. রস্তিদেব
গ. শিশুপাল
ঘ. হরিশচন্দ্র
২১. শিকাগোয় পরমতসহিষ্ণুতা দেখিয়েছিলেন স্বামী—
ক. দেবানন্দ
খ. প্রণবানন্দ
গ. বেদানন্দ
ঘ. বিবেকানন্দ।

হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা (অংশ-২)

  সময়-২ ঘণ্টা, পূর্ণমান-১০০
 [দ্রষ্টব্য: ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]


 ১. সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।                                                                          ১ x ৪০ = ৪০
২২. বিশ্বামিত্র জাতিতে ছিলেন—
ক. ক্ষত্রিয়
খ. ব্রাহ্মণ
গ. বৈশ্য
ঘ. শূদ্র
২৩. রাক্ষসকে মারতে গিয়েছিলেন—
ক. অর্জুনখ. ভীম
গ. নকুল ঘ. সহদেব
২৪. ভীমের কথা বলতে নিষেধ করেছিলেন—
ক. যুধিষ্ঠির খ. মাদ্রী
গ. কুন্তি ঘ. ব্রাহ্মণ
২৫. স্বাস্থ্য রক্ষায় প্রয়োজন—
ক. যোগব্যায়াম
খ. প্রচুর খাবার
গ. মুখরোচক খাবার
ঘ. পরিমিত উপবাস
২৬. যোগসাধনার পদ্ধতি উদ্ভাবন করেন—
ক. রাজারা
খ. দেবতারা
গ. মুনি-ঋষিরা
ঘ. অসুরেরা
২৭. হিন্দুধর্মানুসারে কোন তিথিতে বিশেষভাবে উপবাসের প্রচলন রয়েছে—
ক. একাদশী খ. দ্বাদশী
গ. ত্রয়োদশী ঘ. চতুর্দশী
২৮. আমরা যোগব্যায়াম করি কারণ, যোগব্যায়াম করলে মানুষ—
ক. ক্লান্ত হয় খ. দুর্বল হয়
গ. স্বাস্থ্যবান হয় ঘ. মোটা হয়
২৯. উপাসনার জন্য প্রয়োজন—
ক. তীর্থযাত্রা খ. শরীর ও মনের সুস্থতা
গ. ধন-সম্পদ ঘ. মন্দির
৩০. আসন সতেজ করে—
ক. পেশি খ. চুল গ. পা ঘ. পেট
৩১. সর্বাঙ্গাসন করলে সুস্থ ও সবল হয়—
ক. হাঁটু খ. হাত ও পা
গ. বুক ও পিঠ ঘ. সব অঙ্গ
৩২. আসন মনকে—
ক. প্রশান্ত করে খ. চঞ্চল করে
গ. উত্তেজিত করে ঘ. ক্লান্ত করে
৩৩. সৌবির রাজ্যের রানি ছিলেন—
ক. অবলা খ. মৃদুলা
গ. বিদুলা ঘ. চপলা
৩৪. রানি বিদুলার কয়জন ছেলে—
ক. একজন খ. দুজন
গ. তিনজন ঘ. চারজন
৩৫. সৌবির রাজ্য আক্রমণ করেন—
ক. অঙ্গরাজ খ. বিদেহরাজ
গ. সিন্ধুরাজ ঘ. মঘধরাজ
৩৬. মহালয়া অনুষ্ঠিত হয় কোন তিথিতে—
ক. একাদশী তিথি খ. দ্বাদশী তিথি
গ. চতুর্দশী তিথি ঘ. অমাবস্যা তিথি
৩৭. মহালয়া আগমনী বার্তা নিয়ে আসে—
ক. লক্ষ্মীপূজার খ. দুর্গাপূজার
গ. সরস্বতী পূজার ঘ. কালীপূজার
৩৮. চৈত্রসংক্রান্তির একটি উৎসব হলো—
ক. দুর্গাপূজা খ. হালখাতা
গ. শিবের গাজন ঘ. মনসাপূজা
৩৯. রামায়ণের কাহিনি খোদাই করা আছে—
ক. ঢাকেশ্বরী মন্দির গাত্রে খ. চটেশ্বরী মন্দির গাত্রে
গ. কান্তজি মন্দির গাত্রে ঘ. জগন্নাথ মন্দির গাত্রে
৪০. ভগবান শ্রীকৃষ্ণ শিষ্টাচার প্রদর্শন করেছিলেন কার প্রতি—
ক. অর্জুন খ. ইন্দ্র গ. নকুল ঘ. নারদ।
২. শূন্যস্থানের প্রযোজ্য শব্দ বা শব্দগুলো উত্তরপত্রে লেখো: ১১০ = ১০
ক. ঈশ্বর সকল—মধ্যে আছেন
খ. বামন—অবতারের অন্যতম।
গ. প্রার্থনা করার সময় দেহ ও মন—থাকা প্রয়োজন।
ঘ. পৌরাণিক যুগে অনেক নতুন—আবির্ভাব ঘটে।
ঙ. মার্গারেটকে শাস্তি দেয়—ধর্মমত।
চ. ধর্মীয় সাম্য আমাদের—করে।
ছ. নম্রভদ্র আচরণকে—বলে।
জ. পাণ্ডবদের মধ্যে—ছিলেন খুব শক্তিশালী।
ঝ. পরিমিত আহার—জন্য উপকারী।
ঞ. দেশপ্রেমিক হাসিমুখে—উৎসর্গ করেন।
৩. নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখো: ১১০ = ১০
ক. ঈশ্বরের আরেক নাম কী?
খ. জীবসেবার মধ্যে দিয়ে কার সেবা করা হয়?
গ. নিরাকার ঈশ্বরকে কী বলা হয়?
ঘ. ঈশ্বরের শক্তির প্রকাশ ঘটে কোন দেবতার মধ্যে?
ঙ. কলিযুগের অবতারের নাম কী?
চ. হিন্দুধর্মের প্রাচীন নাম কী?
ছ. স্বামী প্রণবানন্দ কোন জেলায় জন্মগ্রহণ করেন?
জ. বিদ্যার দেবী কে?
ঝ. কান্তজির মন্দির কোন জেলায় অবস্থিত?
ঞ. দেবতাদের রাজা কে?
৪. ক ও খ নম্বর প্রশ্নসহ যেকোনো আটটি প্রশ্নের উত্তর লেখো ১১০ = ১০
ক. আমরা জীবসেবা করব কেন? জীব সেবার চারটি কারণ লেখো।
খ. ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি। প্রার্থনার পাঁচটি বৈশিষ্ট্য লেখো।
গ. ঈশ্বর ও দেবদেবীর সম্পর্ক ব্যাখ্যা করো।
ঘ. জন্মান্তর সম্পর্কে পাঁচটি বাক্য লেখো।
ঙ. ধ্রুব কীভাবে হরিকে পেল, তা লেখো?
চ. তীর্থস্থানে পাণ্ডাদের অত্যাচার বন্ধে বিনোদ কী করেছিলেন, তা লেখো?
ছ. আমরা অন্য ধর্মের লোকদের সঙ্গে কেমন আচরণ করব, তা লেখো?
জ. পরমতসহিষ্ণু কী? আমরা কীভাবে পরমতসহিষ্ণু প্রদর্শন করব, তা লেখো।
ঝ. বশিষ্ঠ কীভাবে বিশ্বামিত্রকে আপ্যায়ন করেছিলেন, তা লেখো?
ঞ. উপবাসের উপকারিতা সম্পর্কে পাঁচটি বাক্য লেখো।

৫ম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।-৩

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন:
প্রশ্ন: সৌর বিদ্যুৎ কী?
উত্তর: সূর্যের আলোর সাহায্যে যে বিদ্যুৎ উৎপন্ন করা হয় তাকে সৌর বিদ্যুৎ বলে।
প্রশ্ন: তরল পদার্থের একটি বৈশিষ্ট্য লেখো।
উত্তর: তরল পদার্থের আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই।
প্রশ্ন: তাপের প্রধান উৎস কী?
উত্তর: তাপের প্রধান উৎস হলো সূর্য।
প্রশ্ন: তাপের পরিবহন পদ্ধতি বলতে কী বোঝ?
উত্তর: যে পদ্ধতিতে কোনো বস্তুর উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চারিত হয় অথচ পদার্থের অণুগুলোর কোনো স্থান পরিবর্তন হয় না তাকে তাপের পরিবহন পদ্ধতি বলে।
প্রশ্ন: তাপের পরিচলন পদ্ধতি বলতে কী বোঝ?
উত্তর: যে পদ্ধতিতে কোনো পদার্থের উত্তপ্ত কণাগুলো নিজেরাই স্থান পরিবর্তন করে উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ বয়ে নিয়ে যায় তাকে পরিচলন পদ্ধতি বলে।
প্রশ্ন: তাপের বিকিরণ পদ্ধতি বলতে কী বোঝ?
উত্তর: যে পদ্ধতিতে তাপ কোনো জড় মাধ্যমের সাহায্য ছাড়া বা মাধ্যম থাকলে তাকে উত্তপ্ত না করে উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুতে সঞ্চারিত হয়, তাকে বিকিরণ পদ্ধতি বলে।
প্রশ্ন: শক্তির অপচয় কাকে বলে?
উত্তর: শক্তির যথাযথ প্রয়োগ না করে অকারণে শক্তি নষ্ট করাকে শক্তির অপচয় বলে।
প্রশ্ন: বায়বীয় পদার্থের একটি বৈশিষ্ট্য লেখো।
উত্তর: বায়বীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকার বা আয়তন নেই।

প্রশ্ন: পদার্থের সাধারণ গুণ কয়টি ও কী কী?
উত্তর: পদার্থের সাধারণ গুণ বা বৈশিষ্ট্য দুইটি—
যথা—
১. পদার্থ স্থান বা জায়গা দখল করে
২. পদার্থের ওজন আছে।
প্রশ্ন: গঠন অনুসারে পদার্থ কত প্রকার ও কী কী?
উত্তর: গঠন অনুসারে পদার্থ দুই প্রকার।
যথা—
১. মৌলিক পদার্থ ২. যৌগিক পদার্থ।

খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা (অংশ-১)

  খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা (অংশ-১)
সময়-২ ঘণ্টা, পূর্ণমান-১০০
[দ্রষ্টব্য: ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]


 ১. সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।                                                                         ১ x ৪০ = ৪০
১। যা আছে বলে মানুষ সবকিছু থেকে আলাদা—
ক. মন খ. দেহ গ. বুদ্ধি ঘ. আত্মা
২। বিপদে পড়লে যার নিকট আমাদের সাহায্য চাওয়া উচিত—
ক. প্রবক্তা খ. সাধু
গ. পবিত্র আত্মা ঘ. ঈশ্বর
৩। আত্মার শক্তি বৃদ্ধির জন্য নিয়মিতভাবে তুমি কী করবে—
ক. ঈশ্বরের উপাসনা খ. দয়ার কাজ
গ. নিয়মিত ব্যায়াম ঘ. পড়াশোনা
৪। বিশ্রামবারে আমরা যা করব—
ক. প্রার্থনা করব
খ. সারা দিন ঘুমিয়ে থাকব
গ. খেলাধুলা করে কাটাব
ঘ. কেনাকাটা করে কাটাব
৫। যোসেফের বাবা এবং ভাইয়েরা কেন মিসর গিয়েছিলেন।
ক. ধর্ম প্রচার করতে
খ. ভ্রমণ করতে
গ. যোসেফের সঙ্গে দেখা করতে
ঘ. দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য
৬। যিশু কাদের মুক্তির জন্য নিজের জীবন উৎসর্গ করেন?
ক. পিতার খ. মাতার
গ. মানবজাতির ঘ. সব জীবের।
৭। লোহিত সাগরে ডুবে যাওয়া থেকে ইস্রায়েল জাতিকে বাঁচালেন—
ক. মোশী খ. ঈশ্বর
গ. মোশীর লাঠি ঘ. যোসেফ
৮। কাপার্নাহূম কাহিনির মূল শিক্ষা—
ক. একমাত্র ঈশ্বর পাপ ক্ষমা করতে পারেন
খ. যিশু পাপ ক্ষমা করতে পারেন
গ. শাস্ত্রীরা পাপ ক্ষমা করতে পারেন
ঘ. ঈশ্বরের প্রতি বিশ্বাস পাপ থেকে মুক্তি দিতে পারে
৯। নিচের কোন ব্যক্তি প্রবক্তা ছিলেন না?
ক. সামুয়েল খ. যোয়েল গ. আমোস ঘ. ইসাইয়া
১০। মাদার তেরেসা তাঁর জীবন অতিবাহিত করেন—
ক. মিশনারি প্রতিষ্ঠায়
খ. দরিদ্র ও অবহেলিতদের সেবায়
গ. ধনীদের জন্য চিকিৎসাকেন্দ্র স্থাপনে
ঘ. খ্রিষ্টধর্ম প্রচারের জন্য
১১। ঈশ্বর নিচের কোন প্রাণিকে সবার আগে সৃষ্টি করেছেন?
ক. মাছ খ. পাখি গ. গরু ঘ. বাঘ।
১২। পবিত্র আত্মা যে আকারে নেমে এসেছিল—
ক. আগুন খ. কবুতর গ. মেঘ ঘ. আলো
১৩। খ্রিষ্টীয় জীবনে প্রবেশের সাক্রামেন্ট হলো—
ক. দীক্ষাস্নান, খ্রিষ্টপ্রসাদ ও হস্তার্পণ
খ. দীক্ষাস্নান, পাপস্বীকার ও রোগীলেপন
গ. খ্রিষ্টপ্রসাদ, হস্তার্পণ ও বিবাহ
ঘ. পাপস্বীকার, রোগীলেপন ও বিবাহ
১৪। খ্রিষ্টমণ্ডলী মানুষের সেবা করাকে তাঁদের অন্যতম দায়িত্ব হিসেবে বেছে নেন। কারণ—
ক. খ্রিষ্টধর্মে দীক্ষিত করা সহজ হয়
খ. সবাই খ্রিষ্টমণ্ডলীর প্রশংসা করে
গ. এতে ঈশ্বর খুশি হন
ঘ. সেবা করা একটি ভালো কাজ
১৫। তোমার এলাকায় ঘূর্ণিঝড় আঘাত হানলে তোমার করণীয়—
ক. দ্রুত অন্যত্র চলে যাওয়া
খ. নিজের শরীরের যত্ন নেওয়া
গ. ত্রাণসামগ্রী পাওয়ার চেষ্টা করা
ঘ. পরস্পরকে সাহায্য করা
১৬। ঈশ্বরের দশ আজ্ঞা কয়ভাবে বিভক্ত?
ক. একটি খ. দুইটি গ. তিনটি ঘ. চারটি।
১৭। যিশুর শিক্ষা কী?
ক. আত্মীয়দের ভালোবাসা
খ. শত্রুদের ভালোবাসা
গ. বন্ধুবান্ধবীদের ভালোবাসা
ঘ. প্রতিবেশীদের ভালোবাসা
১৮। নরকে গেলে চিরকাল কোনটি পাব?
ক. প্রাচুর্য খ. আনন্দ গ. কষ্ট ঘ. সুখ
১৯। মা-বাবা আমাদের জন্য কী করেন?
ক. পোশাক কিনে দেন খ. পরিশ্রম
গ. পরামর্শদেন ঘ. আশীর্বাদ
২০। আমাদের জীবনের মালিক কে?
ক. মা-বাবা খ. ঈশ্বর গ. শিক্ষক ঘ. বিচারক
২১। হস্তার্পণ সিলমোহর কী?
ক. আগুনের ছাপ খ. গাছের ছাপ
গ. পবিত্র আত্মার ছাপ ঘ. আঙুলের ছাপ
২২। ক্যাথলিক ধর্ম মতে, সাক্রামেন্ট কয়টি?
ক. ৯টি খ. ৭টি গ. ৫টি ঘ. ৩টি।
২৩। হস্তার্পণ সাক্রামেন্ট গ্রহণ করে আমরা কী হয়ে উঠি?
ক. সাবালক খ. পরিপক্ব গ. ধার্মিক ঘ. নাবালক
২৪. কুষ্ঠরোগ থেকে মুক্তি লাভকারী দশজনের মধ্যে সামারীয় লোকটি ছিলেন কৃতজ্ঞ। যিশু তাঁর প্রশংসা করলেন। আমাদের উচিত রোগ-ব্যাধি থেকে মুক্তি পেলে—
ক. ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ হওয়া
খ. সেবা-যত্নকারীদের প্রতি কৃতজ্ঞ হওয়া
গ. ডাক্তারের প্রতি কৃতজ্ঞ হওয়া
ঘ. অর্থ জোগানদাতাদের প্রতি কৃতজ্ঞ হওয়া
২৫। আমরা যে কারণে দেশপ্রেমিক হব, তা হলো—
ক. এটি আমাদের ধর্মের অঙ্গ
খ. এটি আমাদের সুখী করে
গ. এটি প্রমাণ করে যে আমরা মেধাবী
ঘ. এটি ঐক্য ও সংহতি বজায় রাখতে সাহায্য করে
২৬। হস্তার্পণ সাক্রামেন্ট হলো—
ক. খ্রিষ্টীয় জীবনে প্রবেশ
খ. খ্রিষ্টীয় বিশ্বাসের পরিপক্বতা
গ. খ্রিষ্টধর্ম প্রচারে সর্বশক্তি নিয়োগ
ঘ. আজীবন খ্রিষ্টান থাকার প্রতিশ্রুতি
২৭। যিশুর অনুসারী লোকেরা—
ক. কৌতুকপ্রিয়
খ. পিতার ইচ্ছা পালন করে চলে
গ. অন্যের সেবা করতে আগ্রহী হয় না
ঘ. রাষ্ট্রের আইন সম্পর্কেউদাসীন।