Blogroll

Saturday, April 13, 2013

Samsung rex 70


বন্ধুরা তোমরা হয়ত জানো যে, দেশের বাজারে রেক্স সিরিজের নতুন মোবাইল ফোন আনার ঘোষণা দিয়েছে স্যামসাং বাংলাদেশ। ১৬ মার্চ রেক্স সিরিজের তিনটি মডেলের মোবাইল ফোন বাজারে আনার এ ঘোষণা দিয়েছেন স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ ব্রাঞ্চ অফিসের ব্যবস্থাপনা পরিচালক চুন সু মুন।

কিন্তু মোবাইল গুলতে কি কি চমক আছে আমাদের জন্য সেটা কি আমরা বিস্তারিত জানি…?

রেক্স ৬০, রেক্স ৭০ ও রেক্স ৮০ মডেলের সাশ্রয়ী দামের এ হ্যান্ডসেটগুলোয় রয়েছে বিভিন্ন স্মার্ট ফিচার, মসৃণ টাচস্ক্রিন, স্মার্ট ডুয়াল সিম ও প্রিলোডেড গেমসসহ নানা সুবিধা।
 চুন সু মুন জানিয়েছেন, বাংলাদেশের মানুষের প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়ছে। আর এ আগ্রহের মূলে রয়েছে মোবাইল ফোন। সাশ্রয়ী দামের ফিচার ফোনে স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা দেবে রেক্স সিরিজের হ্যান্ডসেটগুলো। সাশ্রয়ী দামের মোবাইল ফোন মানুষের হাতে তুলে দিতেই রেক্স সিরিজ বাজারে আনা হচ্ছে।
 দেশের বাজারে রেক্স ৬০-এর দাম হবে ছয় হাজার ৯০০ টাকা, Details Features জানার জন্য এখানে click কর ।

রেক্স ৭০-এর দাম হবে সাত হাজার ৩০০ টাকা, Details Features জানার জন্য এখানে click কর ।

আর রেক্স ৮০ এর দাম হবে আট হাজার ৯০০ টাকা

No comments:

Post a Comment