Blogroll

BANGLADESH UNIVERSITY OF ENGINEERING AND TECHNOLOGY(BUET)

The oldest and highest Engineering institution of Bangladesh

Dhaka University

The "Oxford of the East" of modern South Asia.

Rajshahi University

This is the largest university of Bangladesh and the university houses a number of institutes of higher studies. This is the premier university in Bangladesh to have online subscription of world renowned journals.

Chittagonj University

The third largest University in Bangladesh with more than 20,000 students and about 800 faculty members surrounded by hills, and bisected by a small stream which made this university a famous tourist spot across the country.

Other Universities of Bangladesh

Some of other renowned Universities of Bangladesh.

Monday, April 22, 2013

সমাপনী পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়


প্রথম ও দ্বিতীয় অধ্যায়

প্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের ‘প্রথম অধ্যায় : আমাদের মুক্তিযুদ্ধ’ থেকে  সঠিক উত্তরটি খাতায় লিখ, মিল করো ও ‘দ্বিতীয় অধ্যায়Ñআমাদের বাংলাদেশ : ইংরেজ শাসন’ থেকে শূন্যস্থান পূরণ করো  নিয়ে আলোচনা করা হলো।
প্রথম অধ্যায় : আমাদের মুক্তিযুদ্ধ
সঠিক উত্তরটি খাতায় লিখ
১৬. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ কত সময় ধরে হয়েছিল?
ক. দীর্ঘ এগারো মাস খ. দীর্ঘ নয় মাস
গ. দীর্ঘ তের মাস ঘ. দীর্ঘ আট মাস
উত্তর : (খ) দীর্ঘ নয় মাস।
১৭. বীরত্বসূচক রাষ্ট্রীয় উপাধির দ্বিতীয় পুরস্কার কোনটি?
ক. বীরশ্রেষ্ঠ খ. বীর-উত্তম
গ. বীর-বিক্রম ঘ. বীরপ্রতীক
উত্তর : (খ) বীর-উত্তম।
১৮. বীরশ্রেষ্ঠ নয় কোন জন?
ক. সিপাহি মোস্তফা কামাল
খ. ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
গ. স্কোয়াড্রন লিডার রুহুল আমিন
ঘ. ল্যান্স নায়েক আবদুল লতিফ
উত্তর : (ঘ) ল্যান্স নায়েক আবদুল লতিফ।
১৯. মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনীকে কি বলা হতো?
ক. মায়াবাহিনী খ. মুক্তিফৌজ
গ. কাদেরিয়া বাহিনী ঘ. সামরিক বাহিনী
উত্তর : (খ) মুক্তিফৌজ।
২০. মায়াবাহিনী কার নেতৃত্বে গড়ে ওঠে?
ক. মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া
খ. বঙ্গবীর কাদের সিদ্দিকী
গ. সেলিনা পারভীন মায়া
ঘ. নুরুন নাহার মায়া
উত্তর : (ক) মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
প্রশ্ন : বাম পাশের কথাগুলোর সাথে ডান পাশের কথাগুলোর মিল করো।
উত্তর : ক. মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কর্নেল আতাউল গনি ওসমানী।
খ. মুক্তিযুদ্ধের বিরুদ্ধে পাকিস্তানের সহযোগী দেশীয় বাহিনী রাজাকার
গ. মুক্তিযুদ্ধে বীরত্ব ও সাহসিকতার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান বীরশ্রেষ্ঠ।
ঘ. যৌথবাহিনীর প্রধান ছিলেন লে. জেনারেল জগজিৎ সিং অরোরা।
ঙ. মেজর খালেদ মোশাররফ কে ফোর্সের অধিনায়ক ছিলেন।
চ. জয় বাংলা ধ্বনি শুনলে পাক হানাদারদের বুক ভয়ে কেঁপে উঠত।
দ্বিতীয় অধ্যায়Ñআমাদের বাংলাদেশ : ইংরেজ শাসন
শূন্যস্থান পূরণ করো
১. নবাব সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ — নবাব। উত্তর : নবাব সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব।
২। প্রায় — বছর ধরে ইংরেজরা এদেশে রাজত্ব করে। উত্তর : প্রায় দুশো বছর ধরে ইংরেজরা এদেশে রাজত্ব করে।
৩। ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহ ছিল বড় আকারে সংঘটিত প্রথম ব্রিটিশ বিরোধী — সংগ্রাম।
উত্তর : ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহ ছিল বড় আকারে সংঘটিত প্রথম ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রাম।

মোবাইলে আসছে লিনাক্স ডিস্ট্রিবিউশন উবুন্তু


বিখ্যাত ও জনপ্রিয় ওপেন সোর্স অপারেটিং সিস্টেম লিনাক্সের সবচেয়ে বেশি ব্যবহৃত ডিস্ট্রিবিউশন উবন্তু আসছে স্মার্ট ফোনে। বিশ্বে এখন পর্যন্ত এন্ড্রয়েড ওপেনসোর্স অপারেটিং সিস্টেম হলেও এটি গুগলের ট্রেডমার্ক বহন করে। এপল আই ওএস, উনডোজফোন এবং গত সপ্তাহে আসা ব্লাকবেরী Z10 সবই বড় কোন প্রতিষ্ঠানের বাধাধরা নিয়মের গন্ডি পার হতে পারে নি।

অবশ্য ওপেনসোর্স আরো একটি অপারেটিং সিস্টেম মিজিলা ওএস এ বছরের শেষের দিকেই আসার কথা। 
উবুন্তু ডিস্ট্রিবিউশনের ডেভলপার যুক্ত রাজ্যের ক্যানোনিক্যাল ২০১৩ এর শেষের দিকে হয়তো স্মার্ট ফোন বের করবে। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যই স্যামসাং গ্যালাক্সি নেক্সাসে উবুন্ত অপারেটিং সিস্টেমের ফোনটি দেখতে পাবেন 
অবশ্যই নতুন কিছু আশা করতে পারেন এই অপারেটিং সিস্টেম থেকে। সবচেয়ে সুবিধাজনক যে ফিচার থাকবে তা হলো একই এপ্লিকেশন ডেস্কটপ এবং মোবাইল উভয়ে ব্যবহার করা যাবে।
ডেভলপারদের জন্য ফেব্রুয়ারীতেই উবুন্তুর প্রিভিউ চলে আসবে। ওয়েবে রয়েছে বিশাল ওপেনসোর্স প্রিয় কমিউনিটি আর উবুন্তুর ডেস্কটপ ব্যবহারকারীদের জন্যও এটি প্রিয় অপারেটিং সিস্টেম হবে বলে ধারণা করা যায়




নোকিয়া আশা টাচ বাজারে আনল ৫ সিমের মোবাইল

নকিয়া এবার বাজারে আনল আশা সিরিজের ডুয়্যাল সিমের টাচ এবং টাইপ ফোন ‘২০২’ মডেল। এ মডেলের বিশেষ বৈশিষ্ট্য ২.৪ ইঞ্চির টাচস্ক্রিন, ২ মেগাপিক্সেল ক্যামেরা, মিউজিক প্লেয়ার, এফএম রেডিও এবং ব্লুটুথ। সঙ্গে আছে ৩২ জিবি পর্যন্ত মেমোরি বাড়ানোর বাড়তি সুবিধা।

এ মুহূর্তে ভারতের বাজারে আসা এ ভোক্তাবান্ধব টাচফোনে আছে চ্যাট করার ‘নিমবাজ’ অপশন। এটি ডুয়্যাল সিমের হলেও একে সিম বদলে অবিকল রেখে পারসোলাইজড করা যায়। একে ‘সোয়্যাপ’ প্রযুক্তি বলে। এর ফলে ৫টি ভিন্ন অপারেটরের সিম কার্ড সহজেই ব্যবহার করা সম্ভব।

এতগুলো সিমের তথ্যভিত্তিক ব্যবস্থাপনায় আছে বিশেষ সিম ম্যানেজার। এর মাধ্যমে সেট ভোক্তারা ভিন্ন ভিন্ন সিমের তথ্য ফোনেই সংগ্রহে রাখতে পারবেন। ফলে সিম বদলের বাড়তি ঝামেলাও নেই।

‘আশা ২০২’ ৪টি ভিন্ন এবং আকর্ষণীয় মিশ্র রঙে পাওয়া যাচ্ছে। রঙগুলো হলো ব্ল্যাক-গ্লোড, সিলভার হোয়াইট, ডার্ক গ্রে এবং রেড। এ মুহূর্তে ভারতে বাজারে এ মডেলের দাম ৪ হাজার ১৪৯ রুপি (অনির্ধারিত)।

নকিয়ার বহুল আলোচিত ৪০ সিরিজের এটি প্রথম টাচফোন যেখানে বিখ্যাত ইলেকট্রনিক্স আর্টসের (ইএ) গেম কালেকশন আছে। এটি নকিয়া স্টোরে ৬০ দিনের প্রোমো অফার হিসেবে ফ্রি উপভোগ করা যাবে। ইএ গেম প্যাকের ৪ হাজার রুপি মূল্যেও এ গেম গুচ্ছ একেবারেই ফ্রি প্যাকেজে দেওয়া হচ্ছে। এর মধ্যে টেরিস, নিড ফর স্পিড এবং দ্য রান গেম আছে।

এ ছাড়াও ভারতে নকিয়া ‘আশা ২০২’ মডেলের সঙ্গে চুক্তি সই করেছে ভোডাফোন, এয়ারটেল, এয়ারসেল, রিল্যায়েন্স এবং টাটা ডকোমো। ভক্তরা প্রতিটি সেটের সঙ্গে পছন্দের যে কোনো একটি অপারেটরের সিম ফ্রি পাবেন। আর প্রতিটি সিমের সঙ্গেই মিলবে ৬ মাসের ১০০ এমবি ফ্রি ডাটা উপভোগের বাড়তি সুবিধা।

Sunday, April 21, 2013

কাগজেই টাচস্ক্রিন আনলো ফুজিৎসু




টাচস্ক্রিন হিসেবে কাগজ ব্যবহারের নতুন এক প্রযুক্তি উদ্ভাবন করেছে জাপানের অন্যতম শীর্ষ প্রযুক্তিপণ্য নির্মাতা ফুজিৎসু। প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, ফুজিৎসুর এই নতুন প্রযুক্তি শুধু কাগজে নয়, যে কোনো অসমতল পৃষ্ঠেও কাজ করবে।

ফুজিৎসুর মিডিয়া সার্ভিস সিস্টেম ল্যাবের গবেষক টাইচি মুরাসি জানিয়েছেন, এই প্রযুক্তিতে আলাদাভাবে তৈরি কোনো হার্ডওয়্যার ব্যবহার করা হয়নি। এতে ব্যবহার করা হয়েছে সাধারণ ওয়েবক্যাম আর সহজলভ্য প্রজেক্টর। একে কাগজ থেকে শুরু করে সমতল এবং অসমতল যে কোনো পৃষ্ঠ টাচস্ক্রিন হিসেবে ব্যবহারের ক্ষমতা দেয় এর ইমেজ প্রসেসিং প্রযুক্তি।

প্রজেক্টরের মাধ্যমে কাগজের উপর যে ছবি পড়ে, তা হাতের আঙুল নাড়িয়েই নিয়ন্ত্রণ করা যাবে সাধারণ টাচস্ক্রিনের মতো। ইমেজ কপি করা বা টেক্সট মেসেজ পড়া-এর সবই করা যাবে এটি দিয়ে।

অবশ্য প্রযুক্তিটি এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে বলেই জানিয়েছেন ফুজিৎসুর কর্মকর্তারা। তবে ২০১৪ সাল নাগাদ এই প্রযুক্তি বাণিজ্যিকভাবে বাজারজাত করা সম্ভব হবে বলেই জানিয়েছেন তারা।

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার লেখাপড়া : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম ও দ্বিতীয় অধ্যায়

প্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের ‘প্রথম অধ্যায় : আমাদের মুক্তিযুদ্ধ’ থেকে  সঠিক উত্তরটি খাতায় লিখ, মিল করো ও ‘দ্বিতীয় অধ্যায়Ñআমাদের বাংলাদেশ : ইংরেজ শাসন’ থেকে শূন্যস্থান পূরণ করো  নিয়ে আলোচনা করা হলো।
প্রথম অধ্যায় : আমাদের মুক্তিযুদ্ধ
সঠিক উত্তরটি খাতায় লিখ
১৬. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ কত সময় ধরে হয়েছিল?
ক. দীর্ঘ এগারো মাস খ. দীর্ঘ নয় মাস
গ. দীর্ঘ তের মাস ঘ. দীর্ঘ আট মাস
উত্তর : (খ) দীর্ঘ নয় মাস।
১৭. বীরত্বসূচক রাষ্ট্রীয় উপাধির দ্বিতীয় পুরস্কার কোনটি?
ক. বীরশ্রেষ্ঠ খ. বীর-উত্তম
গ. বীর-বিক্রম ঘ. বীরপ্রতীক
উত্তর : (খ) বীর-উত্তম।
১৮. বীরশ্রেষ্ঠ নয় কোন জন?
ক. সিপাহি মোস্তফা কামাল
খ. ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
গ. স্কোয়াড্রন লিডার রুহুল আমিন
ঘ. ল্যান্স নায়েক আবদুল লতিফ
উত্তর : (ঘ) ল্যান্স নায়েক আবদুল লতিফ।
১৯. মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনীকে কি বলা হতো?
ক. মায়াবাহিনী খ. মুক্তিফৌজ
গ. কাদেরিয়া বাহিনী ঘ. সামরিক বাহিনী
উত্তর : (খ) মুক্তিফৌজ।
২০. মায়াবাহিনী কার নেতৃত্বে গড়ে ওঠে?
ক. মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া
খ. বঙ্গবীর কাদের সিদ্দিকী
গ. সেলিনা পারভীন মায়া
ঘ. নুরুন নাহার মায়া
উত্তর : (ক) মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
প্রশ্ন : বাম পাশের কথাগুলোর সাথে ডান পাশের কথাগুলোর মিল করো।
উত্তর : ক. মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কর্নেল আতাউল গনি ওসমানী।
খ. মুক্তিযুদ্ধের বিরুদ্ধে পাকিস্তানের সহযোগী দেশীয় বাহিনী রাজাকার
গ. মুক্তিযুদ্ধে বীরত্ব ও সাহসিকতার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান বীরশ্রেষ্ঠ।
ঘ. যৌথবাহিনীর প্রধান ছিলেন লে. জেনারেল জগজিৎ সিং অরোরা।
ঙ. মেজর খালেদ মোশাররফ কে ফোর্সের অধিনায়ক ছিলেন।
চ. জয় বাংলা ধ্বনি শুনলে পাক হানাদারদের বুক ভয়ে কেঁপে উঠত।
দ্বিতীয় অধ্যায়Ñআমাদের বাংলাদেশ : ইংরেজ শাসন
শূন্যস্থান পূরণ করো
১. নবাব সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ — নবাব। উত্তর : নবাব সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব।
২। প্রায় — বছর ধরে ইংরেজরা এদেশে রাজত্ব করে। উত্তর : প্রায় দুশো বছর ধরে ইংরেজরা এদেশে রাজত্ব করে।
৩। ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহ ছিল বড় আকারে সংঘটিত প্রথম ব্রিটিশ বিরোধী — সংগ্রাম।
উত্তর : ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহ ছিল বড় আকারে সংঘটিত প্রথম ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রাম।

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি : বাংলা ব্যাকরণ ও নির্মিতি

সাহিদা শিল্পী সহকারী প্রধান শিক্ষিকা, ইউসেপ তমিজউদ্দিন স্কুল, ঢাকা
তারিখ: ২২ এপ্রিল, ২০১৩
সুপ্রিয় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো।   আজ  তোমাদের বাংলা ব্যাকরণ ও নির্মিতির ব্যাকরণ অংশের ‘ধাতু ও শব্দ গঠন’ থেকে আরো ৫টি নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো।
(২৬) কোনটি পর্তুগিজ শব্দ?
(ক) বালতি (খ) দারোগা
(গ) চাহিদা (ঘ) নালিশ
(২৭) প্রত্যয় সাধিত শব্দÑ
(ক) বইপত্র (খ) দিগন্ত
(গ) ঢাকাই (ঘ) অকাজ
(২৮) বাংলা ভাষার কোন শব্দগুলোর নিজস্ব কোনো অর্থ নেই?
(ক) ধ্বন্যাত্মক শব্দ (খ) অনুকার শব্দ (গ) শব্দ দ্বৈত (ঘ) কোনোটিই নয়
(২৯) ‘মহিমা’ শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি?
(ক) মহি+মা  (খ) মহা-ইমা
(গ) মহা+ইমন  (ঘ) মহৎ+ইমন
(৩০) ঘৃষ ধাতুর বাংলা ধাতু কী?
(ক) ঘষা (খ) বিষ (গ) ঘষ (ঘ) ঘাষ
উত্তর : (২৬) ক, (২৭) গ, (২৮) ক, (২৯) ঘ (৩০) গ।