Blogroll

BANGLADESH UNIVERSITY OF ENGINEERING AND TECHNOLOGY(BUET)

The oldest and highest Engineering institution of Bangladesh

Dhaka University

The "Oxford of the East" of modern South Asia.

Rajshahi University

This is the largest university of Bangladesh and the university houses a number of institutes of higher studies. This is the premier university in Bangladesh to have online subscription of world renowned journals.

Chittagonj University

The third largest University in Bangladesh with more than 20,000 students and about 800 faculty members surrounded by hills, and bisected by a small stream which made this university a famous tourist spot across the country.

Other Universities of Bangladesh

Some of other renowned Universities of Bangladesh.

Friday, April 26, 2013

জাতীয়প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) কর্তৃক নতুন কাঠামো অনুযায়ী নমুনা প্রশ্নপত্র-৭

২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের জন্য

 জাতীয়প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) কর্তৃক নতুন কাঠামো অনুযায়ী নমুনা প্রশ্নপত্র-৭

খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা (অংশ-২)
সময়-২ ঘণ্টা, পূর্ণমান-১০০
[দ্রষ্টব্য: ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]

১. সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।                                                                                                ১ x ৪০ = ৪০
২৮। যারা অন্যায় কাজ করে, ঈশ্বর কেন তাদের তাৎক্ষণিক শাস্তি দেন না?
ক. ঈশ্বর সবাইকে ভালোবাসেন
খ. ঈশ্বরের দৃষ্টিতে সকলই সমান
গ. একমাত্র ঈশ্বরই জানেন কখন এবং কাকে শাস্তি দেওয়া হবে
ঘ. ঈশ্বরই যথাসময়ে তাদের শাস্তি দেবেন
২৯। বিপদের মুখে ঈশ্বর ইসরাইলিদের রক্ষা করেছিলেন, আমরাও বিপদ থেকে রক্ষা পেতে —
ক. ঈশ্বরের কাছে প্রার্থনা করব
খ. প্রবক্তাদের কাছে প্রার্থনা করব
গ. মানুষের দয়া কামনা করব
ঘ. পবিত্র আত্মার কাছে প্রার্থনা করব।
৩০। প্রকৃত সুখী মানুষ হলো তারা —
ক. যাদের প্রচুর ধনসম্পদ আছে খ. যারা প্রভুর ইচ্ছা পালন করে
গ. যারা অনেক ক্ষমতাবান ঘ. যারা অনেক কষ্ট সহ্য করতে পারে
৩১। আমাদের আত্মা খাবার পায় —
ক. ঈশ্বরের ধ্যান ও তার বিষয়ে চিন্তায় কাটানোর মাধ্যমে
খ. পরিবারের সঙ্গে সময় কাটানোর মাধ্যমে
গ. খেলাধুলা করে সময় কাটানোর মাধ্যমে
ঘ. বন্ধুদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে
৩২। ঈশ্বরের আজ্ঞাগুলো পালন করলে আমরা —
ক. মৃত্যুর পরে স্বর্গে যেতে পারব
খ. দুনিয়াতে অনেক টাকার মালিক হতে পারব
গ. পৃথিবীতে আমরা নির্যাতিত হব
ঘ. পৃথিবীতে আমরা ধার্মিক হিসেবে বিবেচিত হব
৩৩। আমরা কেন রোববার চার্চে যাব এবং প্রার্থনা করব?
ক. ঈশ্বর সেই সপ্তম দিনে বিশ্রাম নিয়েছেন এবং দিনটিকে আশীর্বাদ করেছেন
খ. চার্চে সংগীত পরিবেশন করতে ভালো লাগে
গ. এটা আশা করা হয় যে তুমি চার্চে যাবে এবং প্রার্থনা করবে
ঘ. চার্চে গেলে আমাদের অনেক বন্ধুর সঙ্গে দেখা হয়
৩৪। মৃত্যুর সময় আমাদের আত্মা কার কাছে যায়?
ক. স্বর্গদূতের খ. ঈশ্বরের
গ. ধার্মিকদের ঘ. দিয়াবলের
৩৫। ঈশ্বর একই সময়ে কত জায়গায় থাকতে পারেন?
ক. এক খ. তিন গ. পাঁচ ঘ. সব
৩৬। দেহ, মন ও আত্মা আলাদা হলে মানুষের অবস্থা কীরূপ হয়?
ক. অসুস্থ হয় খ. মারা যায়
গ. শক্তিহীন হয় ঘ. দুর্বল হয়
৩৭। কী শক্তিতে মানুষ ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে পারে?
ক. আত্মার খ. মনের গ. বুদ্ধির ঘ. দেহের
৩৮। যিশু নিজেকে কিসের সঙ্গে তুলনা করেছেন?
ক. মাছের খ. রুটির
গ. মানুষের ঘ. দেহের
৩৯। পিতা, পুত্র ও পবিত্র আত্মার মধ্যে কী বিরাজ করে?
ক. শান্তি খ. একতা গ. হিংসা ঘ. ঘৃণা
৪০। কায়িনের পেশা কী ছিল?
ক. জমি চাষের খ শিক্ষকতার
গ. মেষ পালনের ঘ. পশু পালনের
২। শূন্যস্থানের প্রযোজ্য শব্দ বা শব্দসমূহ উত্তরপত্রে লেখো: ১১০ = ১০
ক. পাপ মানুষের — অপবিত্র করে।
খ. প্রবক্তাকে অন্য কথায় — বলা হয়।
গ. নিনিভে নগরীর লোকেরা ছিল —।
ঘ. মিশনারিগণ — বাণী প্রচার করতেন।
ঙ. — সাক্ষ্য দিবে না।
চ. সবাই একই — আলো নিয়ে কাজ করি।
ছ. আমাদের আত্মা —।
জ. ঈশ্বর — কে পুরুষ ও নারী করে সৃষ্টি করলেন।
ঝ. মানুষ জানে যে তাঁর — আছে।
ঞ. নেলসন ম্যান্ডেলা দিনে — ঘণ্টা কাজ করেন।
৩। নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখো: ১১০ = ১০
ক. ঈশ্বর তাঁর নিজ শক্তি দ্বারা কী করতে পারেন?
খ. ঈশ্বর সবকিছু সৃষ্টি করেছেন কেন?
গ. ঈশ্বরের সব কাজ ও সৃষ্টির জন্য আমরা কী করে থাকি?
ঘ. অনাদিকালকে অন্য কথায় কী বলা হয়?
ঙ. আধ্যাত্মিক গুরুর পরামর্শ কীভাবে শুনতে হয়?
চ. দেহ, মন ও আত্মার একতাকে কিসের সঙ্গে তুলনা করা হয়?
ছ. মার্টিন লুথার কিং কী নীতি অনুসরণ করেছিলেন?
জ. বাইবেলে গৌণ প্রবক্তা কয়জন?
ঝ. কে মানুষের মন পরিবর্তনের অনুপ্রেরণা দেন?
ঞ. পরীক্ষায় নকল করা কিসের সমান পাপ?
৪। ক ও খ নম্বর প্রশ্নসহ যেকোনো আটটি প্রশ্নের উত্তর লেখো: ৫৮ = ৪
ক. দেহ, মন ও আত্মা ব্যবহার করে মানুষ যেসব কাজ করতে পারে, সে সম্পর্কে ৫টি বাক্য লেখো।
খ. ঈশ্বরের প্রতি ভক্তি, শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের জন্য আমাদের করণীয় ৫টি কাজের নাম লেখো।
গ. বিশ্ব পরিবারের ৫টি বৈশিষ্ট্য লেখো।
ঘ. নিরাময় লাভের জন্য করণীয় ৫টি কাজের নাম উল্লেখ করো।
ঙ. আমরা ইন্দ্রিয় দিয়ে করতে পারি এমন তিনটি ভালো কাজ এবং দুটি মন্দ কাজের নাম লেখো।
চ. যেকোনো ১০ জন প্রবক্তার নাম লেখো।
ছ. মানুষ শ্রেষ্ঠ হওয়ার বিষয়ে ৫টি কারণ লেখো।
জ. ঈশ্বরের দশ আজ্ঞার যেকোনো ৫টি আজ্ঞা উল্লেখ করো।
ঝ. একজন যাজকের প্রধান ৫টি কাজ উল্লেখ করো।
ঞ. ঈশ্বরের সান্নিধ্যে থাকার ৫টি উপায় লেখো।
                                                                      বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা (অংশ-১) 

বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা (অংশ-১)

                                              বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা (অংশ-১)
                                                সময়-২ ঘণ্টা, পূর্ণমান-১০০
[দ্রষ্টব্য: ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]

 ১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ:                                                                     ১ x ৪০ = ৪০
১। মধ্যম পথকে নির্বাণ লাভের শ্রেষ্ঠ উপায় বলা হয়েছে কারণ —
ক. কঠোর আচরণ এড়িয়ে চলে
খ. মুক্তিলাভের সহজ উপায়
গ. অল্প সাধনাতেই সম্ভব
ঘ. এটা কঠিন পথ
২। আড়ার কালাম ও রুদ্রক রামপুত্র কারা ছিলেন?
ক. ঋষি
খ. সন্ন্যাসী
গ. ব্রাহ্মণ
ঘ. দেবতা
৩। বুদ্ধ কিসের অজ্ঞানতা দূর করেছেন?
ক. ত্রিলোকের
খ. স্বর্গের
গ. ইহলোকের
ঘ. পরলোকের
৪। বুদ্ধ কয়জন ভিক্ষুকে নিয়ে প্রথম ভিক্ষুসংঘ গঠন করেন?
ক. ৩৯ জন
খ. ৪৯ জন
গ. ৫৯ জন
ঘ. ৬৯ জন
৫। তুমি সম্যক জীবিকাকে পছন্দ করো কারণ —
ক. ধনী হওয়ার পথ বলে দেয়
খ. ভালো কাজে উৎসাহিত করে
গ. ভালো কথা বলতে শেখায়
ঘ. সৎ জীবনযাপনে সাহায্য করে
৬। শ্রামণকে অবশ্যই হতে হবে —
ক. চঞ্চল
খ. অহংকারী
গ. দ্রুত খাবার গ্রহণকারী
ঘ. কঠোর নিয়মানুবর্তী
৭. কোন দুইজন শিষ্য বুদ্ধের ‘অগ্রশ্রাবক’ ছিলেন?
ক. আনন্দ ও সীবলী
খ. উপলি ও মহাকশ্যপ
গ. অনুরুদ্ধ ও মহাকচ্চায়ন
ঘ. সারিপুত্র ও মৌদগল্লায়ন
৮। সুশীল বালক বলতে কী বোঝায়?
ক. দুষ্ট বালক
খ. নিষ্ঠুর বালক
গ. চরিত্রবান বালক
ঘ. চরিত্রহীন বালক
৯। একমাত্র মানুষের পক্ষেই সম্ভব —
ক. মোহের বশবর্তী হয়ে শান্তি প্রতিষ্ঠা করা
খ. লোভ-লালসাগ্রস্ত হয়ে সচ্চরিত্র গঠন করা
গ. অমানবোচিত কর্ম দ্বারা সৎ গুণাবলি অর্জন করা
ঘ. সর্বজীবের প্রতি মৈত্রীভাব পোষণের দ্বারা বিশ্বশান্তি প্রতিষ্ঠাকে ত্বরান্বিত করা
১০। আমরা কয়টি দ্বারে কর্ম সম্পাদন করে থাকি?
ক. তিনটি খ. চারটি
গ. পাঁচটি ঘ. ছয়টি
১১। কোন সংগীতিতে পূর্ণাঙ্গ ত্রিপিটক সংকলিত হয়?
ক. প্রথম সংগীতিতে
খ. তৃতীয় সংগীতিতে
গ. দ্বিতীয় সংগীতিতে
ঘ. চতুর্থ সংগীতিতে
১২। স্মরণীয় ও বরণীয় ব্যক্তিরা কীসের অধিকারী?
ক. সাধারণ চরিত্রের
খ. নির্মল চরিত্রের
গ. দূর্বল চরিত্রের
ঘ. সচ্চরিত্রের
১৩। বুদ্ধ প্রচারিত ধর্মের স্তুতিই হলো—
ক. ধর্ম বন্দনা
খ. প্রার্থনা
গ. বৌদ্ধধর্ম
ঘ. বুদ্ধকে শ্রদ্ধা প্রদর্শন
১৪। ভগবান বুদ্ধ কাদের নিকট তিন মাসব্যাপী অভিধর্ম দেশনা করেন?
ক. তাবতিংস দেবগণের নিকট
খ. সাধারণ মানুষের নিকট
গ. তির্যক প্রাণীদের নিকট
ঘ. নিরয়বাসীদের নিকট
১৫। অভিধর্ম পিটকে কয়টি গ্রন্থ আছে?
ক. দুটি
খ. চারটি
গ. পাঁচটি
ঘ. সাতটি
১৬। শ্রামণ্য ধর্মে দীক্ষা গ্রহণকে বলে —
ক. নির্বাণ
খ. উপসম্পদা
গ. প্রব্রজ্যা
ঘ. উপোসথ
১৭। ভগবান বুদ্ধ কতজন ভিক্ষুকে উপলক্ষ করে কঠিন চীবর দান করেন?
ক. ত্রিশজন
খ. পাঁচজন
গ. নয়জন
ঘ. চারজন
১৮। ত্রিরত্ন বন্দনার উদ্দেশ্য হলো —
ক. বুদ্ধ, ধর্ম, সংঘের উন্নতি চাওয়া
খ. মন থেকে হিংসা, বিদ্বেষ, লোভ দূর করা
গ. ভগবান বুদ্ধের প্রতি শ্রদ্ধা প্রদর্শন
ঘ. পরহিতে জীবন উৎসর্গ করা
১৯। সুখী হতে গেলে সব সময় কী করতে হয়?
ক. কুশল কর্ম
খ. প্রশংসা
গ. ভ্রমণ
ঘ. নিদ্রা
২০। পূর্বজন্মে পেত্নী কী রকম ছিল?
ক. কৃপণ ও লোভী
খ. মোটা
গ. দীর্ঘদেহী
ঘ. রোগা
২১। দান করলে কী হয়?
ক. মনের প্রসারতা বেড়ে চিত্তশুদ্ধ হয়
খ. গরিবরা সাহায্য পায়
গ. সম্পদের বণ্টন হয়
ঘ. পুণ্য অর্জিত হয়।

৫ম অধ্যায়

৫ম অধ্যায় এর কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

পিয়ারা আক্তার, প্রধান শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা |    

প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য প্রাথমিক বিজ্ঞানের ৫ম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো। তোমরা মনোযোগ সহকারে প্রশ্নের উত্তরগুলো পড়বে।

 বর্ণনামূলক উত্তর দাও:
প্রশ্ন: পদার্থ কাকে বলে? পদার্থের তিন দশার বৈশিষ্ট্য বর্ণনা করো।
উত্তর: আমাদের চারপাশে রয়েছে নানা রকমের জিনিস, যেমন: চেয়ার-টেবিল, ঘরবাড়ি, মাটি, পানি, পাথর, লোহা, কাচ ইত্যাদি। এসব কিছু পদার্থের তৈরি। অর্থাৎ যা জায়গা দখল করে, যার ওজন আছে এবং বল প্রয়োগ করলে বাধার সৃষ্টি করে তাকে পদার্থ বলে। সকল পদার্থই পরমাণু দ্বারা তৈরি যা অবিভাজ্য অর্থাৎ ভাঙা যায় না।
পদার্থের তিনটি দশা রয়েছে। যথা: কঠিন, তরল ও বায়বীয়। নিচে পদার্থের এসব দশার বৈশিষ্ট্য বর্ণনা করা হলো।
# কঠিন পদার্থের বৈশিষ্ট্যগুলো নিচে দেওয়া হলো:
১. কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে।
২. কঠিন পদার্থের ওজন আছে এবং এটি স্থান দখল করে।
৩. কঠিন পদার্থকে তাপ দিলে প্রসারিত হয়।
৪. কঠিন পদার্থকে বল প্রয়োগ করলে বাধার সৃষ্টি করে।
৫. কোনো কোনো কঠিন পদার্থকে তাপ দিলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়। যেমন: ন্যাপথলিন।
# তরল পদার্থের বৈশিষ্ট্যগুলো নিচে দেওয়া হলো:
১. তরল পদার্থের আয়তন আছে কিন্তু কোনো নির্দিষ্ট আকার নেই।
২. তরল পদার্থের ওজন আছে এবং এটি স্থান দখল করে।
৩. তরল পদার্থ যে পাত্রে রাখা হয়, সে পাত্রের আকার ধারণ করে।
৪. তরল পদার্থ নিচের দিকে গড়িয়ে চলে।
# বায়বীয় পদার্থের বৈশিষ্ট্যগুলো নিচে দেওয়া হলো:
১. বায়বীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকার বা আয়তন নেই।
২. বায়বীয় পদার্থের ওজন আছে।
৩. বায়বীয় পদার্থ স্থান দখল করে।
৪. বায়বীয় পদার্থকে ঠান্ডা করলে তরল পদার্থে পরিণত হয়।
প্রশ্ন: শক্তির পরিমাপ করা যায় তা দৃষ্টান্ত দিয়ে বোঝাও।
উত্তর: কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। একটি সহজ উপায়ে শক্তি খরচের পরিমাপ করা যায়। একটি স্প্রিংকে টেনে লম্বা করতে বল প্রয়োগ করতে হয়। স্প্রিংটা কতটা লম্বা হলো তার পরিমাপকে বল দ্বারা গুণ করলে শক্তির পরিমাপ বের হবে। অথবা একটি ভারী বস্তুকে ওপরে তোলার সময় বস্তুর ওজনকে দূরত্ব দিয়ে গুণ করলে শক্তির পরিমাপ করা যায়।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

প্রাথমিক বিজ্ঞান

অধ্যায়-১
অধ্যায়-২
অধ্যায়-৩
অধ্যায়-৪
অধ্যায়-৫
অধ্যায়-৬
অধ্যায়-৭
অধ্যায়-৮
অধ্যায়-৯
অধ্যায়-১০
অধ্যায়-১১
অধ্যায়-১২

Monday, April 22, 2013

গ্রামীণফোনের মাধ্যমে অবিশ্বাস্য মূল্যে সিম্ফনি আনল নতুন স্মার্টফোন ‘সিম্ফনি W15’

বেশ কিছুদিন যাবত সিম্ফনি দেশের বাজারে স্বল্পমূল্যের স্মার্টফোন আনার দিকে বেশি নযর দিয়েছে। যার ফল হিসেবে বাজারে এসেছে ‘সিম্ফনি W20’ এবং ‘সিম্ফনি W30’ এর মত স্মার্টফোন। ‘সিম্ফনি W15’ নামের এবার আরেকটি স্বল্পমূল্যের স্মার্টফোন আনল সিম্ফনি। ডিভাইসটির মূল্য নির্ধারন করা হয়েছে মাত্র ৪,৫৯০ টাকা। বর্তমান বাজারের স্মার্টফোনগুলোর মধ্যে এই এন্ট্রিলেভেল স্মার্টফোনটির মূল্যই সর্বনিম্ন। আর সিম্ফনি ডিভাইসটি বাজারে এনেছে গ্রামীণফোনের মাধ্যমে। ফল হিসেবে ডিভাইসটির সাথে থাকছে গ্রামীণফোনের সংযোগ ব্যাবহারে বিশেষ মূল্যে ইন্টারনেট ব্যাবহারের সুযোগ।

সিম্ফনির নতুন এই স্মার্টফোনটিতে থাকছে ১ গিগাহার্টজ সিঙ্গেল কোর প্রসেসর এবং ৩.৫ ইঞ্চি (৩২০*৪৮০ পিক্সেল) টিএফটি ক্যাপাসিটিভ টাচ ডিসপ্লে। র‍্যাম আছে ২৫৬ মেগাবাইট এবং ইন্টারনাল স্টোরেজ ৫১২ মেগাবাইট। সাথে ১৬ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড ব্যাবহারের সুযোগ। স্বল্পমূল্যের এই ডিভাইসটিতে জিপিইউ হিসেবে থাকছে ‘মালি ৩০০’| আর ডিভাইসটি চলবে এন্ড্রয়েড ২.৩.৬ জিঞ্জারব্রেড অপারেটিং সিস্টেমে।

ডুয়েল সিম ডুয়েল স্ট্যান্ডবাই সুবিধার এই স্মার্টফোনটিতে রেয়ার ক্যামেরা আছে ০.৩ মেগাপিক্সেলের আর শক্তি যোগাতে আছে ১৪০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি। এছাড়া এতে আরো আছে ব্লুটুথ এবং ওয়াইফাই। তবে নেই জিপিএস সুবিধা। আর প্রিলোডেড অ্যাপ্লিকেশান হিসেবে থাকবে ‘প্লে স্টোর’ এবং ‘ওয়ান ব্রাউজার’| ডিভাইসটির সাথে ফ্রি দেওয়া হচ্ছে ৪ গিগাবাইট মেমোরি কার্ড।

ডিভাইসটি সিম্ফনির কিছু আউটলেটের সাথে সাথে পাওয়া যাবে সকল গ্রামীণফোন সেন্টারে। আর ডিভাইসটির সাথে গ্রামীণফোনের সংযোগ ব্যাবহারে মাত্র ৬০ টাকায় পাওয়া যাবে ৫০০ মেগাবাইট ইন্টারনেট।

মাত্র ৪,৫৯০ টাকার মত অবিশ্বাস্য মূল্যে স্মার্টফোন দিতে গিয়ে হার্ডওয়্যারে বেশ কাটসাট করতে হয়েছে সিম্ফনিকে। তবে যারা একেবারেই এন্ট্রিলেভেল স্মার্টফোন ব্যাবহার করতে চান সবসময় ব্যাবহারের জন্য তাদের জন্য ডিভাইসটি বেশ ভালই হতে পারে।



সময় পেলে আমার ব্লগে একটু ঘুরে আসুন পিসি বাংলাদেশ

ফেসবুক পেজ এ একটা লাইক দিন পিসি বাংলাদেশ

ও গ্রুপে জয়েন করুন পিসি বাংলাদেশ